Skip to product information

সহজে শিখি মাইক্রোসফট অফিস

By মুহম্মদ আনোয়ার হোসেন ফকির

Special offer price
Regular price Tk 500
Sale price Tk 500 Regular price Tk 590
Sold out
Low stock: 9 left
বইটি সম্পর্কে মাইক্রোসফট অফিসের অ্যাপলিকেশনগুলো অত্যন্ত সহজভাবে প্রস্তুত করেছে মাইক্রোসফট করপোরেশন। ফলে একজন নবীন ব্যবহারকারীও অল্প সময়ে এই কাজগুলো রপ্ত করতে পারেন। তবে প্রথমবার দেখে নেওয়ার জন্য একজন…
Low stock: 9 left
View full details
Shohoje Shikhi Microsoft Office Online Bookshop
সহজে শিখি মাইক্রোসফট অফিস

Tk 500

বইটি সম্পর্কে

মাইক্রোসফট অফিসের অ্যাপলিকেশনগুলো অত্যন্ত সহজভাবে প্রস্তুত করেছে মাইক্রোসফট করপোরেশন। ফলে একজন নবীন ব্যবহারকারীও অল্প সময়ে এই কাজগুলো রপ্ত করতে পারেন। তবে প্রথমবার দেখে নেওয়ার জন্য একজন প্রদর্শক বেশ সহায়ক ভ‚মিকা রাখে। পরিচিতজন সহপাঠী বা সহকর্মীরা তাদের কাজের প্রয়োজনে আমাদের সহায়তা নিয়ে থাকেন। আমরাও সাগ্রহে সেই সহযোগিতার হাত বাড়িয়ে থাকি। পাশাপাশি আমরা দীর্ঘদিন ধরে সহকর্মীদের প্রশিক্ষণ দিয়ে আসছি। এই সহযোগিতাটুকু আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা একটি ভালো মানের সহজবোধ্য সহায়ক পুস্তকের প্রয়োজনীয়তা অনুভব করি। ভাষা যেন শিক্ষার পথে বাধা সৃষ্টি করতে না পারে, সে কারণে বাংলা ভাষায় এই সহায়ক পুস্তকটি লেখা হয়েছে। যদিও যথাযথ সমার্থক বাংলা শব্দের অভাবে কিছু কিছু শব্দ ইংরেজিতে রাখতে হয়েছে।
আমরা আশা করছি এই সহায়িকাটি নবীন ব্যবহারকারীদের উপকারে আসবে। আর তা হলেই আমাদের প্রচেষ্টা সার্থক। আপনাদের সুচিন্তিত মতামত এবং সুপরামর্শ ভবিষ্যতে বইটির কলেবর বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা করছি।

বইটি কাদের জন্য উপযোগী

এই বইটি সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহী পাঠক, শিক্ষার্থী, পেশাজীবী, উদ্যোক্তা বা আত্মউন্নয়ন ও দক্ষতা উন্নয়নে আগ্রহীদের জন্য উপযোগী। ব্যক্তিগত পাঠ, উপহার বা লাইব্রেরি সংগ্রহের জন্য বইটি রাখা যেতে পারে।

Titleসহজে শিখি মাইক্রোসফট অফিস
Author মুহম্মদ আনোয়ার হোসেন ফকির
Publisher অদম্য প্রকাশ
Number of pages৪১৬
LanguageEnglish
CategoryOdommo & একাডেমিক বই

মুহম্মদ আনোয়ার হোসেন ফকির

আনোয়ার হোসেন বর্তমানে একজন জনপ্রিয় করপোরেট প্রশিক্ষক। তিনি প্রশিক্ষণ প্রতিষ্ঠান “ট্রেইনিং বাংলা”-এর স্বত্বাধিকারী। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে এক দশক ধরে রবি আজিয়াটা লিমিটেডে দক্ষতা ও সুনামের সঙ্গে ডেটাবেস ম্যানেজমেন্টে বিশ্লেষণী প্রতিবেদন তৈরি করেছেন। তার বিস্তৃৃত কর্মপরিধির মধ্যে আছে প্রকল্প ব্যবস্থাপনা, সংরক্ষণ ব্যবস্থাপনা, মান নিয়ন্ত্রণ, কর্মস্থলে স্বাস্থ্য, নিরাপত্তা ইত্যাদি। এর আগে তিনি বঙ্গবন্ধু সেতু টোল ব্যবস্থাপনা পরিচালনা এবং একটি সফটওয়্যার-হার্ডওয়্যার ডেভেলপমেন্ট কো¤পানির সঙ্গে যুক্ত ছিলেন। পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর তিনি ব্যক্তিগত আগ্রহে ট্রিনিটি বিশ্ববিদ্যালয়, ডেলাওয়ার, ইউএসএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ইতিমধ্যে তিনি বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এম এস এক্সেল, এম এস পাওয়ার পয়েন্ট অ্যান্ড প্রেজেন্টেশন, অ্যানিমেশন চার্ট অ্যান্ড গ্রাফিক্যাল ডেটা রিপ্রেজেন্টেশন ইত্যাদি বিষয়ে পঞ্চাশ হাজার শ্রম ঘণ্টারও অধিক প্রশিক্ষণ দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাঙ্গে প্রশিক্ষক হিসেবে সুনামের সাঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

🚚ডেলিভারি ও সহায়িকা (Assistance)

  • 🚚 Delivery Information

    ঢাকার ভিতরে ১–২ কর্মদিবসের মধ্যে এবং ঢাকার বাইরে ২–৪ কর্মদিবসের মধ্যে সুনিশ্চিত হোম ডেলিভারি করা হয়।

  • 💵 Cash on Delivery

    অগ্রিম পেমেন্ট ছাড়া সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সুবিধা দেশজুড়ে যেকোনো গ্রাম ও উপজেলায় উপভোগ করুন।

  • 📦 Secure Packaging

    বিশেষ ডাবল-লেয়ার থিক বাবল র‍্যাপ প্যাকিংয়ের সাহায্যে বই পাঠানো হয়, যেন কোনো কোণা ড্যামেজ না হয়।

  • 🔄 Return Support

    অর্ডার ভুল পেলে বা ড্যামেজ থাকলে ডেলিভারি পাওয়ার ৩ দিনের মধ্যে গ্রাহক সেবা নম্বরে যোগাযোগ করে সম্পূর্ণ ফ্রিতে ফেরত দিন।