রিটার্ন ও রিফান্ড পলিসি

জ্ঞান প্রদীপে আমরা চেষ্টা করি প্রতিটি বই সঠিকভাবে প্যাক করে ভালো অবস্থায় পাঠাতে। তবুও কোনো সমস্যা হলে নিচের নিয়ম অনুযায়ী সহায়তা করা হবে।

রিটার্ন গ্রহণযোগ্য হবে যেসব ক্ষেত্রে

  • ভুল বই পাঠানো হলে।
  • বই ক্ষতিগ্রস্ত, ছেঁড়া, ভেজা বা মুদ্রণজনিত বড় ত্রুটিযুক্ত হলে।
  • অর্ডার করা বইয়ের পরিবর্তে অন্য সংস্করণ বা ভিন্ন পণ্য পাঠানো হলে।

রিটার্ন গ্রহণযোগ্য হবে না যেসব ক্ষেত্রে

  • গ্রাহকের মত পরিবর্তনের কারণে বই ফেরত দিতে চাইলে।
  • বই পড়া, ব্যবহার করা, দাগ দেওয়া, ভাঁজ করা বা ক্ষতিগ্রস্ত করা হলে।
  • ডেলিভারির পর ৪৮ ঘন্টা পার হয়ে গেলে এবং সমস্যা সময়মতো জানানো না হলে।
  • অফার, ডিসকাউন্ট বা ক্লিয়ারেন্স সেলের বই, যদি পণ্য পেজে “রিটার্নযোগ্য নয়” উল্লেখ থাকে। 

অভিযোগ জানানোর সময়সীমা 

ডেলিভারি পাওয়ার পর সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে সমস্যা জানাতে হবে। ক্ষতিগ্রস্ত বা ভুল বইয়ের ক্ষেত্রে প্যাকেট, ইনভয়েস এবং বইয়ের পরিষ্কার ছবি বা আনবক্সিং ভিডিও পাঠাতে হবে।

রিফান্ড নিয়ম

  • রিটার্ন অনুমোদনের পর বই আমাদের কাছে পৌঁছালে যাচাই করা হবে।
  • যাচাই শেষে রিফান্ড, রিপ্লেসমেন্ট বা স্টোর ক্রেডিটের ব্যবস্থা করা হবে।
  • রিফান্ড সাধারণত ৭ কর্মদিবসের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করা হবে।
  • পেমেন্ট গেটওয়ে, ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের কারণে অতিরিক্ত সময় লাগতে পারে।

ডেলিভারি চার্জ

আমাদের ভুল, ভুল বই বা ক্ষতিগ্রস্ত বইয়ের ক্ষেত্রে রিটার্ন/রিপ্লেসমেন্ট ডেলিভারি চার্জ আমরা বহন করব। গ্রাহকের ভুল তথ্য, মত পরিবর্তন বা অর্ডার গ্রহণ না করার ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফেরতযোগ্য নয়।