ডেলিভারি সংক্রান্ত নিয়মনীতি

আমরা নির্ভরযোগ্য কুরিয়ার পার্টনারের মাধ্যমে সারা বাংলাদেশে বই ডেলিভারি করার চেষ্টা করি।

ডেলিভারি সময়

  • ঢাকা সিটির মধ্যে সাধারণত ১-৩ কর্মদিবস।

  • ঢাকার বাইরে সাধারণত ২-৫ কর্মদিবস। 

  • দুর্গম এলাকা, প্রাকৃতিক দুর্যোগ, সরকারি ছুটি, কুরিয়ার জটিলতা বা অতিরিক্ত অর্ডারের সময়ে ডেলিভারি বিলম্ব হতে পারে।উল্লিখিত ডেলিভারি সময় অর্ডার কনফার্ম এবং কুরিয়ারে হস্তান্তরের পর থেকে আনুমানিকভাবে গণনা করা হবে।

অর্ডার প্রসেসিং

  • অর্ডার কনফার্ম হওয়ার পর প্যাকিং ও কুরিয়ারে হস্তান্তরের কাজ শুরু হয়।

  • কোনো বই স্টকে না থাকলে বা প্রকাশনী থেকে সংগ্রহ করতে হলে অতিরিক্ত সময় লাগতে পারে।

  • প্রয়োজন হলে অর্ডার কনফার্মেশনের জন্য গ্রাহকের সঙ্গে ফোন/মেসেজে যোগাযোগ করা হতে পারে।

ডেলিভারি চার্জ

ডেলিভারি চার্জ অর্ডারের ঠিকানা, ওজন, কুরিয়ার চার্জ এবং চলমান অফারের ওপর নির্ভর করে নির্ধারিত হবে। চেকআউটের সময় প্রযোজ্য চার্জ দেখা যাবে।

গ্রাহকের দায়িত্ব

  • সঠিক নাম, ফোন নম্বর ও পূর্ণ ঠিকানা প্রদান করতে হবে।

  • কুরিয়ার কল করলে রিসিভ করার চেষ্টা করতে হবে।

  • অর্ডার গ্রহণের সময় প্যাকেটের অবস্থা দেখে নিতে হবে।

  • ভুল ঠিকানা, ফোন বন্ধ, কল রিসিভ না করা বা অর্ডার গ্রহণ না করার কারণে বিলম্ব বা রিটার্ন হলে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে।

আংশিক ডেলিভারি

একাধিক বইয়ের অর্ডারে কোনো বই সাময়িকভাবে unavailable হলে গ্রাহকের সম্মতিতে আংশিক ডেলিভারি করা হতে পারে।

ক্ষতিগ্রস্ত প্যাকেট

প্যাকেট গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত মনে হলে ডেলিভারি ম্যানের সামনে ছবি/ভিডিও নিয়ে আমাদের দ্রুত জানাতে হবে। যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় সহায়তা করা হবে।